১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তানোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২,নারীসহ আহত ১০




তানোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২,নারীসহ আহত ১০

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৮:৪৭ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর তানোর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত ও নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তানোর উপজেলার বুড়াবুড়িতলার পাচন্দর মোড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, তানোর উপজেলার চিন্না গ্রামের জলুস মন্ডলের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫) ও নাচোল উপজেলার টগরইল গ্রামের সলিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৫)। প্রত্যক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী একটি বাস তানোরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি তানোর উপজেলার পাচন্দর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে ও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET