, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তালায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা অনুষ্ঠিত




তালায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০১৯, ১৯:৫১ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ (২য়পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক চা চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামস্থ সোহেল সরকারের চায়ের দোকানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় গ্রাম আদালত সক্রিয়করন বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারী শাহিনারা খাতুন। ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত সহকারি শাহিনারা খাতুন উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, গ্রাম আদালত ২০০৬ অনুযায়ী ছোট খাট ফৌজদারী ও দেওয়ানী বিরোধ স্থায়ীভাবে মিমাংসার জন্য ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম আদালত গঠিত হয় । গ্রাম আদালতে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের ফোজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে পারে । যে ইউনিয়নের বিরোধ সৃষ্টি সে ইউনিয়নে গ্রাম আদালত গঠিত হবে। গ্রাম আদালতে আইনজীবি নিয়োগের বিধান নেই । এসময় তিনি সকলকে গ্রাম আদালতের সহায়তা নিতে আহবান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET