, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • তাহিরপুরে তৃণমূল বিএনপি কে শক্তিশালী করতে যুবদলের সাংগঠনিক সফর




তাহিরপুরে তৃণমূল বিএনপি কে শক্তিশালী করতে যুবদলের সাংগঠনিক সফর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৮:৩১ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উপজেলা বিএনপির তৃণমূলকে শক্তিশালী ও সাংগঠনিক গতিশীলতা করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি যুবদলের সাংগঠনিক সফর শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবদলের আওতাধীন উপজেলা, থানা ও পৌরসভা ইউনিটের জন্য ৮টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এসব সাংগঠনিক টিমের অনুমোদন দিয়েছেন জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ।

জেলা যুবদলের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলার সাংগঠনিক টিমের নেতৃত্বে থাকা অ্যাডভোকেট মোশাহিদ আলী জানান, যুবদলকে ঢেলে সাজানো, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা যুবদলের নেতৃবৃন্দের সমন্বয়ে ৮টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

 

তিনি বলেন, এসব টিমকে আগামী ৭ দিনের মধ্যে উপজেলার তৃণমূলের সকল নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ করবে। যুবদলের সকল কর্মী ও নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী দিন তারিখ ঠিক করবে আহ্বায়ক কমিটি গঠন করার জন্য। এসব আহবায়ক কমিটিতে দলের দুর্দিনে যারা হাল ধরে আছেন তাদেরকে মূল্যায়ন করা হবে।

তাহিরপুর থানার সাংগঠনিক সফরে নেতৃত্বে রয়েছেন, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ কোষাধ্যক্ষ মাহবুব মল্লিক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আল মেনন, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আজিজুল হক, তুরন খান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET