দীর্ঘ ১৮ মাস পর ছাত্র-ছাত্রীদের আগমন ঘটলো তাহিরপুরের প্রতিটি বিদ্যালয়ে, তাহিরপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর পরই উপজেলার অনেক গুলো বিদ্যালয় পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন ।
এসময় তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান
উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষক দের সাথে কুশল বিনিময় করেন ও সরকারের দেওয়া করোনা ভাইরাসের নীতিমালা গুলো মানার জন্য আহ্বান জানান ।
Please follow and like us:









