, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাহেরপুরের বিনোদন কেন্দ্র এখন বারনই নদীর বেঁড়ি বাঁধ




তাহেরপুরের বিনোদন কেন্দ্র এখন বারনই নদীর বেঁড়ি বাঁধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২০, ২১:১০ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐহিতাসিক রাজশাহীর বাগমারার তাহেরপুরে এখন নতুন বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেছে বারনই নদীর বেঁড়ি বাঁধ। রাজা কংশ নারায়নরে স্মৃতি বিজোড়িত দূর্গা পূজার আদি উৎপত্তিস্থল তাহেরপুরের এই নতুন বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। বিকেল হলেই এখানে ভ্রমন পিপাসুরা দলে দলে ছুটে আসছেন। কেউ নৌকা নিয়ে কেউ মোটরসাইকেলে বা অন্য যানবাহনে এই বিনোদন কেন্দ্রে। স্থানীয়রা জানান, বারনই নদীর কুল ঘেষে তাহেরপুর ব্রীজ থেকে তাহেরপুরে দোল মন্দির পর্যন্ত আড়াই কি:মি: এই বেঁড়ি বাঁধটি তাহেরপুরের মেয়র আবুল কালাম আজাদের একক প্রচেষ্ঠায় গত বছর নির্মাণ করা হয়েছে। নির্মাণ জনিত কিছু ত্রুটির কারণে চলতি বছর এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এখানে কংক্রিটের ব্লক দিয়ে নদীর পাঁড় শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। এই পাড় দর্শনার্থীদের বসার জন্য টাইলস লাগানো বেঞ্চি বানানো হয়েছে। বিকেল হলেও নানান বয়সেরর দর্শনার্থীরা ছুটে আসেন এই বেঁড়ি বাঁধে। এখানে শিশুদের নানান খেলনা পাওয়া যায়। রয়েছে মুখোরোচক নানান খাবারের ব্যবস্থা। এখানে বসলে যে কারো নয়ন জুড়িয়ে যায়। করোনা লকডাউনে বিপর্যন্ত অনেকেই একঘেঁয়েমি থেকে মুক্তি ও মানসিক স্বস্তি পেতে ছুটে আসেন এই বিনোদন স্পটে। এখানে নৌকা ভ্রমনের সুব্যবস্থা রয়েছে। দিনব্যাপি ভ্রমন পিপাসুরা এখানে এসে তাহেরপুরে দর্শনীয় স্থান আদি দূর্গা মন্দির, জমিদার বাড়ি, তাহেরপুর কলেজ সহ নানান দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন বিনা পয়সায়। সেই সাথে তাহেররপুর বাজারে রয়েছে দুটি চাইনজ রেস্টুরেন্ট সহ দেশীয় হোটেলে নানান খাবারের সমারোহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET