২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তিন দিনের সফরে মতলবে আসছেন  নুরুল আমিন রুহুল এমপি 




তিন দিনের সফরে মতলবে আসছেন  নুরুল আমিন রুহুল এমপি 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৫:০৯ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুর-২ আসনের সংসদ  সদস্য  আলহাজ্ব এডভোকেট  মোঃ নুরুল আমিন রুহুল ২৮ফেব্রুয়ারী শক্রবার সকালে তিন দিনের সফরে মতলবে আসছেন। এসময় তিনি তার নির্বাচনী এলাকা মতলবের বিভিন্ন উন্নয়ন , সামাজিক,  রাজনৈতিক  কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় মতলব দক্ষিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বি এইচ এম কবির আহমদ সাহেবের শ্বশুরের কুলখানিতে অংশগ্রহন। বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার  নাউরী আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন। বিকাল ৫টায় মতলব উত্তর উপজেলার নতুন বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
২৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার “কালীপুর স্কুল এন্ড কলেজের” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহন ও ব্রীজ উদ্ধোধন করবেন। দুপুর ২ টায় মতলব উত্তর উপজেলার দশানী গ্রামে কামরুজ্জামান সাহেবের পিতার কুলখানি তে অংশগ্রহন করবেন। রাত৭ টায় মতলব উত্তর উপজেলার নাউরী আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলে অংশগ্রহন করবেন।
০১মার্চ রবিবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবসের র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করবেন। দুপুর ১২ টায় মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন, বিকাল ০৩ টায় মতলব দক্ষিন উপজেলার মুন্সিরহাট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহন শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET