জুয়েল রানা-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট এলাকায় তিস্তা নদীতে বালুভর্তি নৌকাডুবিতে মনতাজ আলী (৬৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এর আগে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তিস্তার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের হয়ে কাজ করছিলেন ওই শ্রামিকরা।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- তাইজুদ্দিন (৩৫) ও রফিকুল ইসলাম (৩০)। নিখোঁজ মমতাজ উপজেলার পারামৌলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তা নদীর বেড়িবাঁধের বাঁধ সংষ্কার করার জন্য সকালে নদীর ডান তীর থেকে বালু নিয়ে ফেরার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শ্রমিক তাইজুদ্দিন, রফিকুল ও মনতাজও ডুবে যান।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, তাইজুদ্দিন ও রফিকুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলেও মনতাজকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর তাকে না পাওয়া গেলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে তিস্তা নদীতে নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। বিকেল ৫টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি
Please follow and like us:









