, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তীব্র কনকনে শীতে কাঁপছে পদ্মাপাড়ের রাজশাহী, বিপাকে খেটে খাওয়া মানুষ




তীব্র কনকনে শীতে কাঁপছে পদ্মাপাড়ের রাজশাহী, বিপাকে খেটে খাওয়া মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২২, ১৯:৩৭ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তীব্র কনকনে শীতে কাঁপছে পদ্মাপড়ের রাজশাহী। গতকাল বুধবার সকালে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রী সেলসিয়াস।
সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমুল জনগষ্ঠীর হতদরিদ্র জনগণ।
রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রী সেলসিয়াস।
এর আগে গত ২০ ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের ঘরে থাকলেও কুয়াশা ও হিমেল বাতাস বইতে থাকায় শীত বেশি অনুভূব হচ্ছে। সকালে সূর্য দেখা যায়নি।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ। ঘন কুয়াশায় সূর্য দেখা যাচ্ছে না। অন্তত ৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। তাই শীত বেশি অনুভূত হচ্ছে। কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নামবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET