২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • থানা পরিচিতি ও শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত




থানা পরিচিতি ও শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ০৫ ২০১৯, ১৬:১৮ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গৌতম চন্দ্র বর্মব,ঠাকুরগাঁও : শিশু সুরক্ষা নিশ্চিত ও শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করে চলেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের শিশু প্রনিধিদের নিয়ে থানা পরিচিতি ও শিশু সুরক্ষা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) ঠাকুরগাঁও সদর থানায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র সহযোগিতায় ও সদর থানার আয়োজনে এ থানা পরিচিতি ও শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা)।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের
মো: আব্দুল্লাহ। থানা পরিচিতি ও শিশু সুরক্ষা বিষয়ক সভার আলোচক ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) চিত্ত রঞ্জন রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম ও সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)গোলাম মর্তুজা।সভায়
শিশু প্রতিনিধি ফারজানা আক্তার মুন্নি সহ অন্যান্য প্রতিনিধিরা শিশু সুরক্ষা নিশ্চিত করণে ও শিশুদের অধিকার বাস্তবায়নে পুলিশ কি কি কাজ করছে, থানায় শিশু সেল আছে কি না, শিশুদের জন্য আলাদা কোন কর্মকর্তা রয়েছে কি না এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সভার
সভাপতি ও সদর থানার ওসি মো: আশিকুর রহমান এসব প্রশ্নের উত্তর দেন। এর আগে সকাল ১১টায় ৫জন শিশু প্রতিনিধিদের পৃথক টিম করে ভাগ হয়ে গোটা থানা চত্বর ও থানার ভিতর কি কি কাজ হয় এসব বিষয়গুলো তুলে ধরেন টিমের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা।উল্লেখ্য, থানা
পরিচিতি ও শিশু সুরক্ষা বিষয়ক সভায় জেলার ৫৪০ জন শিশুর প্রতিনিধি হিসেবে বিভিন্ন এলাকার ২৬জন প্রতিনিধি, সিবিএ দল, ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET