, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন




দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২০, ১০:৫৪ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দক্ষিণ  রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়তী রানী চন্দের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ। তিনি বলেন, বহু ত্যাগ ও বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । শুধু তাই নয়, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আজিজ খান, জয়নাল আহমদ, সহকারি শিক্ষিকা অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়, সদস্য শায়লা বেগম, শিপন বেগম, সাংবাদিক জাবেদ আহমদ।

পরিশেষে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ তাদের আত্মার শান্তি কামনা করা হয় দোয়া মাহফিলে। পরে মিলাদ মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন দক্ষিন রায়গড় জামে মসজিদের ঈমাম ও খতিব মসওলানা বুরহান উদ্দিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET