সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান দলীয় সকল পদ ও কর্মকা- থেকে অব্যাহতি নিয়েছেন। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় আলহাজ্ব মুহিবুর রহমান প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতাজনিত ও পারিবারিক কারণে তিনি অব্যাহতি নিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করার সময় যদি আমার কারনে কোন নেতাকর্মী কষ্ট পান, তাহালে আমি আন্তরিকভাবে দু:খিত।
দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি শুনে উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক ডাঃ আব্দুল গফুর বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম সাবেক উপজেলা সভাপতি তিনি দলীয় পদ ও সকল কর্মকা- থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারনে দলীয় সকল কর্মকা- থেকে নিষ্ক্রিয় আছেন। তাছাড়া বর্তমানে তিনি কোন কমিটির সদস্য নয়।









