, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • দশমিনা উপজেলায় আওয়ামীলীগের ৫ নেতাকে গণসংবর্ধনা।




দশমিনা উপজেলায় আওয়ামীলীগের ৫ নেতাকে গণসংবর্ধনা।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ২১:৪৩ | 1039 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালী দশমিনা উপজেলায় আ`মিলীগের আয়োজনে শনিবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় ও জেলার আ.লীগ নেতাকে গন-সংবর্ধনা দেয়া হয়।

দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আঃ আজীজ মিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ জাফর উল্লাহ, কেন্দ্রীয় আ.লীগের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড. আফজাল হোসেন, কার্যনিবার্হী কামিটির সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, সাবেক এমপি জনাব আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন, জেলা আ.লীগের সভাপতি কাজী আলমগীর এবং জেলা আ.লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নানকে গন-সংবর্ধনা দেয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী (৩) সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি ও জেলা পরিষদ চেয়ারমান মোঃ খলিলুর রহমান মোহন।

উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়ার সহ-সভাপতি কাজী আবুল কালাম, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. সিকদার গোলাম মোস্তফা , উপজেলা যুবলীগের , সভাপতি, সম্পাদক, উপজেলা ছাত্রলীগ সভাপতি, সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অনান্য নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার নলখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন উপজেলা আ’লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন, দশমিনা সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ও দশমিনা বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় নেতৃবৃন্দরা পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET