দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঁঞা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে দাগনভূঁঞা থানার বিদায়ী ওসি আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি সালেহ আহাম্মদ পাঠানের বরণ অনুষ্ঠান রবিবার বিকালে দাগনভূঁঞা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহেদা আক্তার শেফালী।
সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী, রাজাপুর ইউপি চেয়ারম্যান কাশেদুল হক বাবর, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, দাগনভূঁঞা ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান অাবদুল্লা অাল মামুন, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীগন ।









