এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে দিয়ে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের নামে এমএস গোপাল কলেজ নাম করার প্রতিবাদে মানববন্ধন।
বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার চত্তরে ১৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাশে পলাশবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে দিয়ে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের নামে এমএস গোপাল মহাবিদ্যালয়ের নাম করন করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানবন্ধন চলাকালে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বীরগঞ্জ-কাহারোল ঐক্য পরিষদের সমন্নয়ক আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মো.আমিনুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি করিমুল হক চৌধূরী, উপজেলা কৃষকলীগের সভাপতি সিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, সাহাবুল ইসলাম সাবুল, আবুল খায়ের, আমিনুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মমিনুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. রোকুনজাম্মান বিপ্লব প্রমুখ।
এসময় বক্তাগন বলেন, এমপি গোপাল নির্বাচিত হওয়ার পরে শুধু আওয়ামীলীগের নেতা কর্মিদেরকেই অবমুল্যায়ন করেন নাই, তিনি জাতীর জনক বঙ্গবন্ধু নাম প্রতিষ্ঠা করে পুনরায় মুছে দিয়ে তার নাম দিয়ে বঙ্গবন্ধুকেও অবমুল্যায়ন করেন। তারা পুনরায় বঙ্গবন্ধুর নামে কলেজটি দেখতে চায়।
উল্লেক্ষ, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে গত ২০০৪/০৫ সালে পলাশবাড়ী আদর্শ মহাবিদ্যালয় নামকরন করে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে স্থানীয় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য কলেজটির একটি অনুষ্ঠানে যোগদান করে নিজেই বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম করন করেন। ২/৩ বছর পরে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নামটি মুছে দিয়ে পলাশবাড়ী এমএস গোপাল কলেজ নাম প্রতিষ্ঠা করেন।









