, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুরে অসহ্য়া শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি গোপাল




দিনাজপুরে অসহ্য়া শীতার্ত মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি গোপাল

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২১, ২১:২৮ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল, দিনাজপুর প্রতিনিধি :

শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের উদ্দ্যোগে অসহ্য়া সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি মনোরঞ্জনশীল গোপাল।

১৫ জানুয়ারী শুক্রবার বেলা ১২টায় দিনাজপুর কাহারোলের গড়নুরপুরে নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের স্কুল মাঠে সেবাশ্রমের পরিচালনায় বৃদ্ধাশ্রমের বয়বৃদ্ধ ও এতিম খানার এতিম শিশুসহ স্থানীয় কয়েকটি গ্রামের সহ¯্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি গোপাল বলেন, অসহ্য়া মানুষদের শীত নিবারনের জন্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা,ব্যাংক ও সমাজের বিত্তশালীরা এগিয়ে এসেছেন। এভাবেই দেশের বিভিন্ন অঞ্চলের সর্বস্তরের মানুষেরা যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে শীতকে জয় করা সহজ হয়ে যাবে।

নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের সার্বিক পরিচালনায় ও এবি ব্যাংকের অর্থায়নে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহারোল-বীরগঞ্জ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। দিনাজপুর কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের সহ¯্রাধিক স্থানীয় মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের তত্ববধানে পরিচালিত বৃদ্ধাশ্রমের বয়বৃদ্ধ ও এতিম খানার এতিম শিশুদের মাঝে কম্বল দেয়া হয়েছে।

সেবাশ্রমের সেবায়েত নন্দ দুলাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মো: তালেব, ৫নং ইউপি চেয়ারম্যান শরিফুদ্দীন আহম্মেদ, ৬নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবলু,আওয়ামীলীগ নেতা সুশীল বাবু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET