, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে মাসুদ আলম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মওদুদ নির্বাচিত




দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে মাসুদ আলম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মওদুদ নির্বাচিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ১৯:০১ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আলহাজ্ব মো. মাসুদ আলম পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ মওদুদ-উল-করিম (বাবু) নির্বাচিত হয়েছেন।

১১ নভেম্বর বৃহস্পতিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আলহাজ্ব মো. মাসুদ আলম পুনরায় সভাপতি এবং সৈয়দ মওদুদ-উল-করিম (বাবু) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-সহ-সভাপতি তানজিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজার রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুর রফিক।

নির্বাচন পরিচালনা করেন শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর মো. হারুন-উর-রশীদ মন্ডল, উপ-সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এবং সহকারী কলেজ পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল মান্নান।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET