, , ,

শিরোনামঃ-




দিনাজপুর-৫ ৮ম বারের মতো মনোনয়নপত্র জমা দিলেন ৭বারের এমপি ফিজার ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০২৩, ১৮:৫৫ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মন্ত্রী ৭বারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার ।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ ।
একই আসনটির জন্য একই দিনে পার্বতীপুরে আরও তিনজন প্রার্থী জাকের পার্টির মোঃ হারুন-উর-রশীদ,এনএনপিপির মোঃ শওকত আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ তোজাম্মেল হক মনোননয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।
এদিকে দিনাজপুর-৫(ফুলবাড়ী-পার্বতীপুর) আসনটিতে জেলায় আরও দুজনের মনোনয়ন পত্র দাখিলের খবর জানা যায়,তাঁরা হলেন,জাতীয় পাটির এ্যাডভোকেট নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হযরত আলী বেলাল।
নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়,আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (দিনাজপুর-৫) ফুলবাড়ী-পার্বতীপুরসহ দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৫০হাজার ১শ৩৪জন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলার পুরুষ ভোটার ৭৪হাজার ৮শ ১৬ জন ও নারী ভোটর ৭৫হাজার ২শ২৪জন তৃতীয় লিঙ্গেও ১জন মিলে মোট ভোটার সংখ্যা ১লাখ ৫০হাজার ৪১জন। পার্বতীপুর উপজেলায় পুরুষ ভোটার ১লাখ ৫০হাজার ১শ১৩জন এবং মহিলা ভোটর ১লাখ৪৯হাজার৭শ৮১জন। দুই উপজেলায় মিলে পুরুষ ভোটার ২লাখ ২৫হাজার ১২৯ জন এবং নারী ভোটর ২লাখ ২৫হাজার ৬জন। আসন্ন সংসদ নির্বাচনে ফুলবাড়ীতে ৫২টি কেন্দ্রে ৩শ ৩৩টি বুথ এবং পার্বতীপুরে ৮৮টি কেন্দ্রে ৬শ ৬৭বুথ মিলে দুই উপজেলায় ১৪০টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা থাকছে ১হাজার টি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET