, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দুর্ঘটনার তিনদিন পর বাসের হেলপারের মৃতদেহ উদ্ধার।




দুর্ঘটনার তিনদিন পর বাসের হেলপারের মৃতদেহ উদ্ধার।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২৩, ১৮:৪৩ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস উল্টে পড়ার তিন দিন পর হেলপার মো. জুয়েলের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মাছের ঘেরে উল্টে পড়ে। সে সময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে গিয়েছিল। পরবর্তীতে রবিবার সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়। এরপর সোমবার সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উল্টে পড়া বাসের হেলপার মো. জুয়েলের। সে খুলনা রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET