২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু নিহত। গুলিবৃদ্ধ অবস্থায় আরেকজন আহত।




দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু নিহত। গুলিবৃদ্ধ অবস্থায় আরেকজন আহত।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৮:২৪ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া সীমান্তবর্তী উজিরপুর উপজেলার ৩নং জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু (৪০) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিশ্বজিৎ হালদার নান্টু উজিরপুর উপজেলার বিলগাব বাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা শুকলাল হালদারের ছোট ছেলে। এসময় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহার হালদার নামে আরেকজন আহত হয়েছে। জানাগেছে, শুক্রবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু উপজেলার কারফা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টসের দোকানে বসা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা মটর সাইকেলে এসে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু’র বুকে ও গলায় গুলি করে পালিয়ে যায়। এ সময় তার বুকে ২টি ও গলায় ১টি গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর অবস্থায় প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফাদ আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, কারফা বাজারে ওই সময় বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তদের কাউকে চেনা সম্ভব হয়নি। তারা এসে গুলি করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহার হালদার নামে আরেকজন আহত হয়েছে। তাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনা আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET