, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই- বাগেরহাটে রুকন সম্মেলনে অধ্যাঃ মিয়া গোলাম পরওয়ার 




দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই- বাগেরহাটে রুকন সম্মেলনে অধ্যাঃ মিয়া গোলাম পরওয়ার 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২৪, ০২:০১ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দিতে হবে। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। কথাগুলো বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্মেলনের শুরুতে বাগেরহাটের নতুন সেশনের জেলা আমীরের শপথ বাক্য পাঠ করান তিনি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনের মহান দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাজ করতে হবে। আগামী নির্বাচন হবে জামায়াত কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশ ছাত্র- জনতার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। তাই ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে প্রয়োজন জাতীয় ঐক্য।
উপদেষ্টা পরিষদের নিয়োগের ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, গন আকাঙ্খার চাহিদা অনুযায়ী আপনাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই গন আকাঙ্খাকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের সহয়োগী দেশের অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তাদের রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন ও সংবিধান সংষ্কারসহ ৬ টি স্তরে সংষ্কারের যৌক্তিক সময়ের পর একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুহাদ্দিস আব্দুল খালেক, মাওঃ আবুল কালাম আজাদ, মাষ্টার শফিকুল আলম, অধ্যক্ষ মাও মশিউর রহমান, শেখ মুহাম্মদ ইউনুস, এ্যাড মাওঃ আব্দুল ওয়াদূদ, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলিম প্রমুখ নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET