ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ARAB) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি ‘উন্নয়নে যুব সমাজ কার্যক্রম’ এর আওতায় দ্বিমাসিক যুব সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকার সময় আরব সংস্থার সাতভিটা শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা সামাজিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা ও করনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আরব সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা সাজিদ মিয়া, সাতভিটা ওয়ার্ডের যুব ফোরামের আহবায়ক ইমরান খান রাজ, মো. ফাহাদ আহমেদ, কাওসার হোসেন, পলক মোল্লা, সৌরভ মোল্লা, মো. সাইফুল্লাহ সিফাত, নীবির মোল্লা, মো. বাইতুল প্রমুখ।









