সারাদেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই ধারাবাহিকতায় ঢাকা জেলার দোহার উপজেলাতেও বৃদ্ধি পেয়েছে সনাক্তের সংখ্যা। নতুনভাবে আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। নতুন করে করোনা সনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে দোহার পৌর এলাকার ১২ জন, রাইপাড়া ইউনিয়নে ৭ জন, মুকসুদপুর ইউনিয়নে ৬ জন, নারিশা ইউনিয়নে ২ জন, ও বিলাসপুরে ১ জন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, দোহারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৯১ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।









