, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা




দোহারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৩, ০০:৪৪ | 1002 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার দুপুরে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এসময় তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ ও কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
সংগ্রাম-স্বাধীনতা, প্রেরনায় বঙ্গমাতা”- প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মু. আলমাস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা নাহিদ, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদ চোকদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাত হোসেন সুরুজ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET