১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে বেড়েছে খাটিয়ার কদর

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২৩, ১৮:০৭ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একেবারে দোরগোড়ায় চলে এসেছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আগামী ২৯ জুন, সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদে মাংস কাটার জন্য খাটিয়ার বিকল্প নেই বললেই চলে। আর তাই ঢাকার দোহার উপজেলায় খাটিয়ার ব্যবসায় এখন তুঙ্গে। স’মিল মালিক, গাছ পাইকার ও অস্থায়ী ব্যবসায়ীরা করছে খাটিয়ার বেচাকেনা।
সাধারণত শক্তপোক্ত গাছ থেকেই খাটিয়া তৈরি করা হয়। নরম গাছ দিয়ে মাংস কাটার খাটিয়া বানানো যায় না। বা বানানো গেলেও সেটার কদর বাজারে তেমন নেই। তাই তেঁতুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মেহগনি গাছের খাটিয়া বাজারে বেশি বিক্রি হয়৷ দাম কিছুটা বেশি হলেও এসব শক্তপোক্ত গাছের খাটিয়ার কদরই বেশি লক্ষ্য করা যায় ক্রেতাদের মাঝে।
দোহার উপজেলার কয়েকটি বাজারের খাটিয়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, খাটিয়ার বেচাকেনা মূলত ঈদের ২ দিন আগ থেকে চাঁদ রাত পর্যন্ত চলে। তেঁতুল, আম, কাঁঠাল গাছের খাটিয়া এখানে বেশি বিক্রি হয় বলেও জানায় তারা৷ দামের বিষয়ে জানতে চাইলে তারা জানায়, ছোট খাটিয়া ১৫০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, মাঝারি সাইজের খাটিয়া বিক্রি হচ্ছে ৩৫০-৫৫০ টাকায়। আর একেবারে বড় সাইজের খাটিয়া মানভেদে বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকায়৷
গতবছর করোনা থাকার কারণে বেচাকেনা কিছুটা কম থাকলেও, এবছর যথেষ্ট বিক্রি হবে বলে আশা রাখছেন দোহারের খাটিয়া ব্যবসায়ীরা। উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, সুতারপাড়া বাজার, মেঘুলা পশুর হাট সংলগ্ন, নারিশা বাজার, মুকসুদপুর ডাকবাংলো পশুর হাট সংলগ্ন এবং ফুলতলা বাজারের মোড়ে মোড়ে খাটিয়ার ভ্রাম্যমাণ দোকান লক্ষ্য করা গেছে৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET