ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক সংগঠন সাতভিটা মানব কল্যাণ সংঘ এর পক্ষ থেকে অত্র এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে ৩য় ধাপে আর্থিক অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় সংগঠনের বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়।
চলমান করোনাভাইরাস এর সংক্রমণের ফলে সংগঠিত সংকট মোকাবিলায় অত্র এলাকার ৪০টি পরিবারকে নগদ ৩০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
সংগঠনে আর্থিক অনুদানের যৌথভাবে অর্থায়ন করেন, আঃ সাত্তার খান, আসিফ শেখ, শওকত হোসেন, বিপ্লব শেখ।
আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিপ্লব শেখ, সাধারণ সম্পাদক ইমরান খান রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ক্যাশিয়ার আঃ সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, মো. নূর হোসেন প্রমুখ, সাইফুল্লাহ সিফাত, সিয়াম আহমেদ প্রমুখ।









