১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধর্মপাশায় ইউএনও’র ডাকে সাড়াদিয়ে হাওরে ধান কাটলেন ২০০ শ্রমিক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ২২:১১ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সুনামগঞ্জের ধর্মপাশায় বর্তমানে চলমান নোভেল করোনা ভাইরাস কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হাওরে বোরো ধান কাটার শ্রমিক সংকট পড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধান কাটতে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে দেওয়া হচ্ছে বিশেষ প্রণোদনা। শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ত্রাণের। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে হাওরে ধান কাটার জন্য সকলকে আহ্বান জানান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইউএনওর এমন ডাকে সাড়া দিয়ে সোমবার উপজেলার বিভিন্ন হাওরে ওইসব স্বেচ্ছাসেবী ও শ্রমিকেরা ধান কাটায় অংশগ্রহণ করেন। ওইদিন দুপুরে ধারাম হাওরে শ্রমিকদের উৎসাহ দিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, উপ-সহকারী প্রকৗশলী মাহমুদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজাদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইসহাক মিয়া, সাংবাদিক সাজিদুল হক সাজুসহ শতাধিক শ্রমিক ধান কাটায় অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET