৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ধানের শীষ উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- পথসভায় এ্যাড. ওলিয়ার রহমান-




ধানের শীষ উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- পথসভায় এ্যাড. ওলিয়ার রহমান-

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২৫, ০৫:০৪ | 645 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ধানের শীষ উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। শুক্রবার বাগেরহাট- ৪ সংসদীয় আসন (শরণখোলা মোড়েলগঞ্জ) এর বিভিন্ন পথসভায় কথাগুলো বলেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ অলিউর রহমান। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেটও বিতরণ করেন।

পথসভায় তিনি আরো বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। আন্দোলন চলাকালীন স্বৈরাচারী শেখ হাসিনার ১৭টি বছরের শাসনামলে লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক হামলা মামলার শিকার হয়েছে, তবে বিএনপি’র কেউ মাঠ ছেড়ে যাইনি। আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোটদানে সাধারণ ভোটারদের উৎসাহিত করতে হবে এবং ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ অলিউর রহমান আরো বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ৩১ দফা কর্মসূচি কোন রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগ স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আপনাদের ঘরের ছেলে হিসেবে এই আসনে আমিও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আপনাদের সমর্থনে দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই।

এ সময় তার সাথে ছিলেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, দৈবজ্ঞহাটি কলেজের সাবেক জিএস মোঃ আরিফুজ্জামান, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শরণখোলার সভাপতি এএইচ সেলিম খান, বিএনপি নেতা আবুল বাশার, মোহাম্মদ লিটন, মেহেদী হাসান, মোঃ ফারুক হোসেন, জাকির খান, এমাদুল হক, শ্রমিক নেতা মোঃ শহিদুল হক, ইউপি সদস্য খান রেজাউল হোসেন, ডাক্তার শাহ আলম, দেব সাহা, অসিত বিশ্বাস, সৈয়দ রানা, ওলী শেখ, রিপন শেখ সুজিত সাহা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET