১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে গাঁজার গাছসহ আটক ১

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৭:৩৯ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

বগুড়ার ধুনটে গাঁজার গাছসহ সোলাইমান আলী মন্ডল (৫৫) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুতবাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে গাাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত সোলাইমান আলী ওই গ্রামের মৃত. কেরামত আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, আটককৃত সোলাইমান আলী মন্ডল তার বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে ফাকা জায়াগায় মাদকদ্রব্য বিক্রির উদ্দ্যেশে ১টি গাঁজার গাছ চাষ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গাজা চাষের অভিযোগে এসআই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স এএসআই আব্দুল জব্বার, আতিকুর রহমান, ফজলুল হক, কন্সটেবল জালাল উদ্দিন ও বদিউজ্জামানকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আটক করা হয়। এসময় আটককৃত সোলাইমান আলীকে সঙ্গে নিয়ে তার চাষাকৃত গাজার গাছ জব্দ করা হয়। যার ওজন প্রায় (কাচা) সাড়ে ৪ কেজি।

ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আটককৃত সোলাইমান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET