১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখা কেন্দ্রে অগ্নিসংযোগ




ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখা কেন্দ্রে অগ্নিসংযোগ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ২৩:০১ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখা কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টায় গ্রামীণ ব্যাংকের ১৩তম শাখা কাদাই পশ্চিম পাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই কেন্দ্রর কেন্দ্র প্রধান তহমনিা খাতুন বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় ১০জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংক সোনাহাটা শাখার ১৩ তম কাদাই পশ্চিম পাড়া কেন্দ্রে শুক্রবার সকালে পুর্বশত্রুতার জেরে ওই গ্রামের হযরত আলীর ছেলে ফারুক মিয়া (৪৫), রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬৫), জুব্বার আলীর ছেলে গোফ্ফার (৫০), রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল হাকীম (৬০), ফটিক চাঁন (৫২), ফারুকের ছেলে ইমরান আলী (১৮), ফারুকের স্ত্রী ফেন্সি খাতুন (৩৫), আব্দুল মান্নানের স্ত্রী শান্তি বেগম (৬০), মোস্তাফিজারের স্ত্রী হাসিনা খাতুন (৪২) ও আরফুর রহমানের স্ত্রী লিপি খাতুন কেরোসিন তেল ও খড় নিয়ে ওই শাখা কেন্দ্রর টিনের বেড়া কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে প্রায় ওই শাখা কেন্দ্রর ৩০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় ওই কেন্দ্রের কেন্দ্র প্রধান সোনাহাটা শাখায় বিষয়টি জানানোর পর ধুনট থানায় অভিযুক্ত ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET