বগুড়ার ধুনটে ২ দিনব্যাপী ঘৌরদৌড় মেলার উদ্বোধন হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার ধুনট সদর ইউনিয়নের পাকুড়িহাটা-বাশহাটা গ্রামের যৌথ উদ্যোগে এ মেলা উদ্বোধন হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মাসুদ রানার সভাপতিত্বে ঘৌরদৌড় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভারপাপ্ত অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম, কুরদত ই খোদা জুয়েল, হারেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।









