বগুড়ার ধুনটে ঢাকা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বাদ জু’আ ধুনট বাজারস্ত সেফটি ফাষ্ট ক্লাব চত্বরে এ হোটেলের উদ্বোধন হয়।
ঢাকা হোটেল এ্যান্ড রেস্টেুরেন্টের পরিচালক ওয়াহেদুল ইসলাম আল-আমীন গাজীর সভাপতিত্বে ফিতা কেটে হোটেল এ্যান্ড রেস্টেুরেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সুজাউদৌলা রিপন, কাদাই দাখিল মাদ্রাসার শিক্ষক রবিউল আউয়াল, সাবেক কাউন্সিলর মুঞ্জিল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম রেজা রিমান, সেফটি ফাস্ট ক্লাবের সভাপতি এমএম রনি, সমাজসেবক হাফিজুর রহমান, রিপন আহম্মেদ ও বাবলু প্রামনিক প্রমুখ।









