, , ,

শিরোনামঃ-




ধুনটে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৫ গ্রাম

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ২২:৩২ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৩ কোটি ৭৫ লক্ষ ২৭ হাজার টাকা ব্যায়ে বগুড়ার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৫টি গ্রাম। এতে পল্লী বিদ্যুতের ১৫৯০ জন গ্রাহকের ১৯৬৪ টি সংযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। গ্রাম গুলো হলো নিমগাছী ইউনিয়নের নাংলু, জয়সিং নান্দিয়ার পাড়া, বেড়েরবাড়ী (আংশিক), চিকাশী ইউনিয়নের সোনার গাঁ ও ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথাপুর।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু এম.কে.এম ফাজিল মাদ্রসা ময়দানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে পল্লী বিদ্যুতের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হ্ইা খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন নাজলীন নাহার, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট পল্লী বিদুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুব জিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা,  যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। এসময় উপস্থিত ছিলেন ধুনট পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়র ফিরোজ কবির, লাইন পরিদর্শক আবুল কালাম আজাদ, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লেিগর সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET