বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯-২০২০ সালের অর্থায়নে সিলিং ফ্যান, শিক্ষা বৃত্তি, মিড-ডে মিল চালু করার লক্ষে টিফিন বক্স, ফুটবল, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে এ উপকরন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ, দুস্থ ও অহসায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলনি নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ও ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।









