১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ধুনটে হামদ্/না’ত ক্বেরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ




ধুনটে হামদ্/না’ত ক্বেরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ২১:৩৭ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় মাদ্রসার পর্যায়ে শিক্ষার্থীদের হামদ্ /না’ত ক্বেরাত ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহিদুল ইসলাম (জুয়েল) মেমোরিয়াল মাদ্রাসা প্রাঙ্গনে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি দাখিল মাদ্রসার সুপার ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন, নুরুজ্জামান সরদার, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল আলীম, চিথুলীয়া দাখিল মাদ্রসার সহকারি মৌলভী শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে চিথুলীয়া দাখিল মাদ্রসার শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ও হামদ্ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে রাঙ্গামাটি দাখিল মাদ্রসার শিক্ষার্থী আবু তালেব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET