, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নবাবগঞ্জে অপহৃত স্কুলছাত্রী মোরেলগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১নবাবগঞ্জে অপহৃত স্কুলছাত্রী মোরেলগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১




নবাবগঞ্জে অপহৃত স্কুলছাত্রী মোরেলগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১নবাবগঞ্জে অপহৃত স্কুলছাত্রী মোরেলগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ১৬:১১ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নবাবগঞ্জের কদমতলী উপজেলা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক স্কুলছাত্রীকে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে গ্রেফতার হয়েছে অপহরণকারি যুবকও। দুজনকেই আজ মঙ্গলবার বেলা ৮টার দিকে নবাবগঞ্জের কদমতলী থানা পুলিশের হাতে তুলে দিয়েছে মোরেলগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় কদমতলী থানায় সোমবার রাতে মামলা দায়ের করেছেন মেয়েটির মা জলি বেগম। গ্রেফতার শাকিল খান কেরানীগঞ্জের আগনগর গ্রামের সেকান্দার খানের ছেলে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার বাগেরহাট থেকে মোরেলগঞ্জগামী যাত্রীবাহী বাস থেকে সন্দেহের বসে ওই ছাত্রী ও শাকিল খান ওরফে স্বপ্ন(২৫) নামে এক যুবককে যাত্রীরা আটক করেন। এ সময় তারা স্বামী-স্ত্রী পরিচয় দেয়। এক পর্যায়ে জানা যায় মেয়েটিকে ভয় দেখিয়ে অপহরণ করা হয়েছে এবং কদমতলী থানায় অপহরণের অভিযোগে মামলা রয়েছে।

এ সম্পর্কে মামলার বাদি মেয়েটির মা জলি বেগম বলেন, শাকিল খান মঙ্গলবার সকাল ৬টার দিকে কদমতলীর মাতুয়াইল গ্রাম থেকে মেয়েটিকে অপহরণ করে। পরে মাওয়া ঘাট পার হয়ে পরিবহনে তুলে মোরেলগঞ্জে তার এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে নিয়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET