, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে আওয়ামীলীগের আনন্দ মিছিল

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৩, ১৯:৩৩ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌক প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় নাঙ্গলকোটে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। রবিবার বিকেলে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর নাঙ্গলকোট উপজেলা সদরের  লোটাস চত্বর থেকে আনন্দ মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঙ্গবন্ধু চত্বরের উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি শামছু উদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানভির মাহবুব অন্তর প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET