, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত




নাঙ্গলকোটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২২, ১৭:৩৮ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদশ এই ¯েøাগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দুদক পতাকা, ফেস্টুন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা চত্ত¡রে মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাঙ্গলকোট প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, মহিলা বিষযক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফারহানা ইয়াসমিন, মাওলানা নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি চাঁন মিয়া সরকার, সদস্য ভ‚ঁইয়া মোহাম্মদ আবুল কাশেম, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন মজুমদার, মূসা কলিমুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সদ্য প্রয়াত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সাদেকুর রহমানের স্মৃতিচারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাদেকুর রহমানের ছেলে মাওলানা আমিনুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET