কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা বুধবার দুপুরে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর শনিবার এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রতি শ্রেনীতে টেলেন্টপুলে ৩, সাধারন গ্রেডে ৫ জনকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া একই দিন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগীতায় বিজয়ী ৯জনকে পুরস্কার প্রদান করা হয়। বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল সভাপতি মাওলানা ই¯্রাফিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আই.এফ.এস পরিচালক আমিনুল হক মাওলা।
বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নাছির উদ্দীন মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, স্কুল শিক্ষক নুরেরচ্ছাফা খন্দকার আরিফ, ইকবাল হোসেন, গোলাম রাব্বানী, ফখরুদ্দিন, শরীফ উল্লাহ ভূঁইয়া, জাফর আহমেদ আপন, মোস্তাফিজুর রহমান, নুরুন্নবী রিয়াদ, হাফেজ আব্দুল মান্নান, জান্নাতুল ফেরদাউস কিরণ, রেহানা আক্তার, এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি এহসানুল হক রাজিন, সহ-সভাপতি মাহি সুলতানা।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।









