, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে এবার ১৬ স্বাস্থ্য কর্মীসহ  করোনা আক্রান্ত ২৫

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৮:২৩ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টায় ৮ জন ডাক্তার ও ৮ স্বাস্থ্য কর্মীসহ ২৫ জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুরো উপজেলায় ৪৭ জন করোনায় আক্রান্ত হলেন। নাঙ্গলকোটের  আরও দুজনের রিপোর্ট লাকসাম উপজেলায় পজিটিভ আসে। সব মিলিয়ে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এযেন করোনার হটস্পট নাঙ্গলকোট।
শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ৮ জন, স্বস্থ্যকর্মী ৫ জন,  পৌর সদরের নাঙ্গলকোট আধুনিক হসপিটালের ম্যানেজার মৌকরা ইউপির চারিতুপায় ১ জন, নাঙ্গলকোট আধুনিক হসপিটালের স্টাফ পশ্চিম বামপাড়ায় ১ জন,হরিপুর গ্রামের ২ জন, রায়কোট দক্ষিণ ইউপির মালিপাড় ১ জন, ঢালুয়া ইউপির মন্নারায় ২ জন, দৌলখাঁড় ইউপির দেওভান্ডার ১ জন ও সোন্দাইল গ্রামে ১ জন।     শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত বুধবার স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শনিবারে তারদের  রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে এ পর্যন্ত ৩ শত ৫০ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ৩ শ জনের রিপোর্ট আসে। এখনো ৫০ জনের রিপোর্ট বাকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, নাঙ্গলকোট সরকারী হসপিটাল লকডাউন করা হয়েছে, উপজেলা প্রশাসনের মাধ্যে ওই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET