বাংলাদেশ কৃষকলীগ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার বর্ধিত সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগ আহবায়ক হারুন-অর-রশিদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল, সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরো।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শাহজাহান, বটতলী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জামাল হোসেন, রায়কোট দক্ষিণ সভাপতি আব্দুর রশিদ মেম্বার।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ সদস্য শিপন চৌধুরী, শহিদুল ইসলাম খোকন, মাস্টার আনোয়ার হোসেন, মুশফিক সৈকত, মহি উদ্দিন লিটন, আশিকুর রহমান, পেরিয়া ইউনিয়ন সভাপতি মজিবুল হক, সাধারণ সম্পাদক ইউপি সদস্য চাঁন মিয়া তালুকদার প্রমুখ।









