, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে জীবিকায়ন উন্নয়ন বিষয়ক কর্মশালা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২০, ১৯:১২ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে জীবিকায়ন উন্নয়ন বিষয়ক (স্টেকহোল্ডার) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে নতুন জীবন ক্লাস্টার কমিউনিটি সোসাইটির (এনজেসিসিএস) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সমন্বয়কারী আসাদুর ইসলাম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামছুদ্দিন কালু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভাইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) জেলা জীবিকায়ন কর্মকর্তা এ কে এম শরীফ উল্লাহ, জেলা কমিউনিটি ফাইন্যান্স কর্মকর্তা আলী ইফতেখার কবির, ক্লাষ্টার প্রতিনিধি মতিউর রহমান, এটিএম হাসানুজ্জামান বান্না, নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়া, নতুন জীবন ক্লাস্টার কমিউনিটি সোসাইটির সদস্য বৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET