২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২৬, ২২:৪৬ | 672 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“লোকে বলে দারোগার বাড়ি নাকি চুরি হয়েছে” এমন একটি বাংলা প্রবাদ থাকলেও এবার সত্যিকার অর্থেই ঘটেছে দারগা বাড়িতে চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের রামেরবাগ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আবুল খায়েরের মালিকানাধীন দারগাবাড়িতে। সম্প্রতি কয়েক দফা চুরি ও ডাকাতির ঘটনা ঘটে ওই পুলিশ ইন্সপেক্টর এর বাড়িতে। চোর দল দারগাবাড়ি থেকে ২টি সেচ পাম্প, ১৬টি কবুতর, পুকুরের মাছ ও কয়েকটি গাছের ডাব ও নারিকেল চুরি করে নিয়ে যায়। এতে স্থানীয় শতাধিক কৃষকের ধানের জমি ক্ষতির মুখে পড়েছে। এছাড়া সম্প্রতি চোরদল পাশ্ববর্তী দৌলতপুর গ্রামে পুলিশ পরিদর্শক আবুল খায়েরের শ্যালক আমেরিকা প্রবাসী  মাস্টার ফারুকের বিল্ডিং এর ভাড়াটিয়া রোকেয়া বেগমের পরিবারের ৬টি মোবাইল ও টর্চ লাইট নিয়ে যায় এবং চেহরিয়া গ্রামের  সারোয়ার আলমের একটি সেচ পাম্প নিয়ে যায়। এদিকে দৌলতপুর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মতিনের ফার্মেসি থেকে ফ্রিজের কম্প্রেসার, ঔষধ, নেবুলাইজার মেশিন ও ওয়াইফাই রাউটার-সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে দাবি ভুক্তভোগীর। দারগাবাড়িতে চুরির ঘটনায় সোমবার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট থানা সহকারী উপ-পরিদর্শক অসিম রায় সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী পুলিশ পরিদর্শক আবুল খায়ের, পল্লী চিকিৎসক আব্দুল মতিন ও রোকেয়া বেগম বলেন, রামেরবাগ ও দৌলতপুর গ্রামে মাদক কারবারি ও মাদক সেবীদের নিরাপদ আশ্রয়স্থল। মাদকসেবিরা এ দুই গ্রামের কয়েকটি স্থানে আস্তানা গড়ে রাতভর মাদক ও জুয়ার আসর বসায়। এ মাদকসেবিরাই বিভিন্ন বাড়িঘরে চুরি ডাকাতি করে মানুষের সর্বস্ব লুট করে নিয়ে যায়। তাদের অনেকের পরিচয় জানলেও জানমালের ভয়ে কেউ মুখ খুলতে রাজি নয়। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলমান আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET