, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৯:৫৬ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার বাঙ্গড্ডা ইউপির হেসিয়ারা গ্রামে  বিদ্যুৎপৃষ্টে  হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে  এই  ঘটনাটি  ঘটে। নিহত কিশোর হেসিয়ারা গ্রামের হাজি বাড়ীর জাকির হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন (১৬)। কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার বাঙ্গড্ডা ইউপির হেসিয়ারা গ্রামে  বিদ্যুৎপৃষ্টে  হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে  এই  ঘটনাটি  ঘটে।

নিহত কিশোর হেসিয়ারা গ্রামের হাজি বাড়ীর জাকির হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন (১৬)। স্হানীয় সূত্র জানায়,চার ভাই বোনের মধ্যে শাখাওয়াত ২ য়। সংসারের অভাব দূর করতে  অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে এর পাশাপাশি  বিভিন্ন কাজ কর্ম করে। শুক্রবার বাগানের মালিক ওই গ্রামের তালুকদার বাড়ীর মৃত.ছোবহানের ছেলে মাছুমের বাগানের গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতা বশত  গাছের ডাল ১১ হাজার ভোল্টেজ লাইনে পড়লে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় জাতীয় জরুরীসেবা ৯৯৯ এর সংবাদে  পেয়ে পুলিশ নাঙ্গলকোট থানা পুলিশ গিয়ে নিহতের লাশ  উদ্ধার করে। নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আশরাফুল ইসলাম জানান, জরুরী সেবার সংবাদে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।মরদেহ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET