৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • নাঙ্গলকোটে বৈদ্যুতিক তার ছিঁড়ে একই পরিবারের তিন জনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু




নাঙ্গলকোটে বৈদ্যুতিক তার ছিঁড়ে একই পরিবারের তিন জনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ০৭:১৭ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃআব্দুর রহিম বাবলু-  কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত সিএনজি চালিত একটি অটোরিকশার ওপর ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালনের তার ছিড়ে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের এক শিশু ও এক নারী।
আজ শুক্রবার দুপুরে নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কে উপজেলার মৌকরা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তাঁর ছেলে মাওলানা আবু বায়েজিদ (৩০), বায়েজিদের ছোট বোন ফাহিমা আক্তার (১৮) এবং সিএনজি অটোরিকশার চালক একই গ্রামের আবদুর রহিমের ছেলে মো.সারোয়ার হোসেন (৩৫)।

আহতরা হলেন মাওলানা আবু বায়েজিদের স্ত্রী মরিয়ম আক্তার (২২) এবং দুই বছর বয়সী শিশু আবদুল আফসার আলামিন।

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা আবু তাহের তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কোনো এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী সিএনজিটি উপজেলার মৌকরা ইউনিয়নের বাগমারা গ্রাম অতিক্রমকালে ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালনের একটি তার ছিড়ে চলন্ত সিএনজির ওপর পড়ে।

আশ্রাফুল ইসলাম আরো বলেন,মুহূর্তেই সিএনজিটিতে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান চারজন। আর মাওলানা বায়েজিদের স্ত্রী তাঁর শিশু সন্তানকে নিয়ে লাফ দিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান। আমরা ঘটনাটি তদন্ত করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET