, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে হলি ফ্লাওয়ার হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার, থানায় ডায়েরি




নাঙ্গলকোটে হলি ফ্লাওয়ার হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার, থানায় ডায়েরি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ০০:০০ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা হলি ফ্লাওয়ার হাসপাতাল এবং ওই হাসপাতালের আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতালের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান মজুমদার।
স্থানীয় ও সাধারণ ডায়েরির অভিযোগ সূত্রে জানা যায়, স¤প্রতি বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন হৃদয় তার ফেসবুক আইডি থেকে লিখেছেন সে হলি ফ্লাওয়ার হাসপাতালে এসে আবাসিক চিকিৎসকের কাছে সেবা পাননি। তিনি গত ২৭ মার্চ সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যাথা রোগী নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে এসে একজন মহিলা কর্মচারীর সাথে কাথা বলে চলে যান। তার সাথে হাসপাতালের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান মজুমদার অথবা হাসপাতালের কোন কর্মকর্তার সাথে দেখা ও কথা হয়নি।
কিন্তু একটি মহল তাকে দিয়ে হাসপাতালের সুনাম নষ্ট করার এবং হাসপাতালকে এমবিবিএস ডা: শূন্য করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তাহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আল আমিনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়রি করেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান মজুমদার।
ডা: মেহেদী হাসান মজুমদার তার সাধারণ ডায়রিতে উল্লেখ করেন আল আমিন কোন কারণ ছাড়াই অহেতুক আমাকে নিয়ে তার আইডিতে আজেবাজে কথা লিখে পোস্ট করে। ওই পোস্টে তার কিছু সহযোগী ও সে মিলে আমাকে হেয়প্রতিপন্ন করছে। আমি একজন এমবিবিএস রেজিস্ট্রি ভুক্ত ডাক্তার হিসেবে ওই এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে, সে আমার সম্মান ও সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে।
এ ব্যাপারে বাঙ্গড্ডা হলি ফ্লাওয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বলেন, আমাদের হাসপাতালের চিকিৎসক অথবা কর্তৃপক্ষের সাথে কোন প্রকার যোগাযোগ না করে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET