, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে হিযবুল্লাহর ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও র‌্যালী




নাঙ্গলকোটে হিযবুল্লাহর ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও র‌্যালী

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২১, ১৯:১১ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট মোহেব্বিয়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা সভাপতি হাফেজ মাওলানা ডক্ট্রর রুহুল আমিন। মাহফিল সঞ্চালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।
মাহফিলে বক্তব্য রাখেন, ছারছিনা আ’লীয়া মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা বোরহান উদ্দিন ছালেহী, মাওলানা বাহা উদ্দিন মুস্তাফি, মাওলানা বাহা উদ্দিন। উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র সাদেক হোসেন।
এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে নাঙ্গলকোট জামান্স ক্লিনিক জামে মসজিদ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজারের প্রধান সড়ক পদক্ষিণ শেষে নাঙ্গলকোট খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET