কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার ও আলী হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার, সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান, বটতলী ইউপি চেয়ারম্যান এনকেএম সিরাজুল আলম, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক শাহ খোরশেদ আলম প্রমুখ।
Please follow and like us:









