, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন




নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৭:০৪ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী নিয়ে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন। এতে দরিদ্র কৃষক যেমন উপকৃত হয়ে মহা খুশী তেমনি উপজেলা ছাত্রলীগও হচ্ছে প্রশংসিত। গতকাল বৃহস্পতিবার উপজেলার বানিয়াচৌঁ, গোমকট ও খাঁটাচৌঁ মাঠে ছাত্রলীগ স্বেচ্চায় ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছেন।
ধান কাটায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা দপ্তর সম্পাদক আব্দুল জলিল, উপ প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শিমুল, কলেজ ছাত্রলীগ সহসভাপতি জসিম উদ্দিন, মোস্তফা কামাল, নছির উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, মৌকরা ইউনিয়ন যুগ্ম আহবায়ক আবিদ হাছান, শাখাওয়াত হোসেন সৈকত, মিল্লাত, মৌকরা ইউনিয়ন যুগ্ম আহবায়ক স¤্রাট, ধাতিস্বর কলেজ সহসভাপতি আল মুনতাসির, পৌরসভা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, স্বপন, সোহেল প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন বলেন, আমরা করোনা মহামারিতে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনা রোধে সচেতনতা মূলক লিফলেট, সুরক্ষা সামগ্রী ও ঘরেঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় এখন উপজেলা ব্যাপী দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে তাদের সহায়তা করার চেষ্টা করছি। কৃষকের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করছি এবং কৃষকদের মুখে হাসি দেখে আমরা আরো উৎসাহিত হচ্ছি। উপজেলার সকল কলেজ, ইউনিয়ন, ওয়ার্ডে ছাত্রলীগের নেতৃত্বে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET