, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট বাজার রিক্সা ড্রাইভার সমিতির ইফতার সামগ্রী বিতরণ




নাঙ্গলকোট বাজার রিক্সা ড্রাইভার সমিতির ইফতার সামগ্রী বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২২, ২০:০৫ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট বাজার রিক্সা ড্রাইভার সমিতির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী শনিবর বিকেলে উপজেলা শ্রমিকলীগ কার্যালয়ে বিতরণ করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফের সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক দুস্থ অসহায় রিক্সা চালকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রিক্সা ড্রাইভার সমিতি সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিকলীগ নাঙ্গলকোট পৌর সভা সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ নাঙ্গলকোট উপজেলা সভাপতি আলী নোয়াব, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বেচু, শ্রমিকলীগ নেতা শাহজাহান, মাহবুবুল হক, রিক্সা ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নাঙ্গলকোট পৌরসভার রিক্সা লাইসেন্স ফি কমানো ও চালকদের সহযোগীতার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET