১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোট সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২২ ২০২৩, ২৩:৫৫ | 740 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক এ টি এম নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মজিবল হায়দার চৌধুরী। প্রভাষক নুরুল আফসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক হাছান আহমেদ মজুমদার।
বক্তব্য রাখেন, প্রভাষক জসিমউদ্দীন, আলী আক্কাস, ওমর ফারুক ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমা আক্তার, তাহমিনা আক্তার, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দীন দুলাল, কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর, সেক্রেটারি মেহেদী হাসান অনি, ছাত্রলীগ নেতা জুয়েল রানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মজিবল হায়দার চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে আগামীতে নকল মুক্ত পরিবেশে এইচ.এস.সি সহ সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এখন থেকে এন্ড্রয়েড ফোন নিয়ে কলেজে প্রবেশ করতে পারবেনা। আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন, তাদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়ার টেবিলে বসা নিশ্চিত করবেন। আপনারা কলেজে এসে নিয়মিত আপনার সন্তানের লেখা পড়ার বিষয়ে খবর নিবেন। আপনাদের সকলের সহযোগিতায় আমি এ কলেজকে একটি মানসম্মত কলেজে রূপান্তর করে যাবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET